ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টলিউড থেকে ডাক পাচ্ছি: ইধিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫৬ বার পঠিত
ইধিকা পাল

ওপারের ছোটপর্দার পরিচিত মুখ হলেও টলিউডে সুবিধা করতে পারছিলেন না ইধিকা পাল। এরইমধ্যে ঢালিউডে সুযোগ আসে তার। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা যায় তাকে।
ছবিটি ভাগ্য বদলে দিয়েছে তার। শাকিবের বদৌলতে এখন টলিউডের সিনেমায়ও ডাক পাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ইধিকা।

ইধিকা বলেন, ‘ওপার থেকে ‘প্রিয়তমা’র সুযোগ আসার আগে এপারে সিনেমায় কাজ খোঁজার চেষ্টায় ছিলাম। এই সূত্রে একটা কাজ আমার হয়েছে। কিন্তু সেটার এখনো শুটিং শেষ হয়নি। তবে হ্যাঁ, শাকিব খানের নায়িকা হওয়ার পর কিন্তু টলিউড থেকে ডাক পাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমি টিভিতে কাজ করতাম। ছোট পর্দা। সেখান থেকে একলাফে বড় পর্দায় সুযোগ ঘটল। ‘প্রিয়তমা’ মানুষের ভাল লেগেছে। এই মুহূর্তে বাংলাদেশে সেটি একটি ব্লকবাস্টার ছবি।’

এ সময় বাংলাদেশের মানুষের প্রশংসা করে বলেন, ‘খুবই ভালো। আতিথেয়তা ভীষণ। প্রচণ্ড খাওয়ায়। বাংলাদেশ থেকে ফিরে আমি বেশ মোটা হয়ে গিয়েছিলাম। এছাড়া, খাবার এত ভাল যে, নিজেকে কন্ট্রোল করা যায় না। তার উপর ফুডি হলে তো কথাই নেই।’

কোরবানি ঈদে মুক্তি পায় ‘প্রিয়তমা’। সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102