ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনা ভাইরাসের মহামারির কারণে প্রায় এক বছর পর এই প্রথম রাজসিক সাদা পোশাকের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি বুধবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে। প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক অধিনায়ক মুমিনুল হক।

পরিসংখ্যান বলছে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টও হারেনি বাংলাদেশ। সাদা পোষাকে আজ অব্দি দুই দলের দুইবারের মোকাবিলায় একটিতে টাইগাররা জিতেছে, আর অপরটি হয়েছে ড্র।

ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে টাইগাররা সব শেষে সাগরিকায় খেলেছিল ২০১৮ সালে। সেবার নভেম্বরে সফরকারি দলটিকে সিরিজের প্রথম টেস্টে ৬৪ রানে হারের গ্লানি উপহার দিয়েছিল সাকিব আল হাসানের দল। তার আগের ম্যাচটি গড়িয়েছিল ২০১১ সালের অক্টোবরে। কাকতালীয়ভাবে সেটিও ছিল সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ঙ্ক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, শেন মোসলে, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102