ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় বুধবার (২১ এপ্রিল) সকাল সোয়া ১০টায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুল হক।

পাল্লেকেলে টেস্টে বাংলাদেশের একাদশে রয়েছেন: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ, ইবাদত হোসেন।

প্রথম টেস্টের জন্য ঘোষণা করা হয় ১৫ সদস্যের বাংলাদেশ দল। ২১ সদস্যের প্রাথমিক দল থেকে ছোট করে ১৫ সদস্যের একাদশ ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রাথমিক দল থেকে বাদ পড়ছেন খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান। তবে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। মূলত পেস নির্ভর দল গড়ার ভাবনাতেই বাদ দেওয়া হয়েছে নিয়মিত মুখ নাঈম হাসানকে। শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স বিবেচনায় এ দল ঘোষণা করা হয়।

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়াই শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। এছাড়া দলে রাখা হয়নি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকেও। তিনি রাজস্থানের হয়ে আইপিএলে খেলছেন।

১৫ সদস্যের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তামিম ইকবাল সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102