ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টস করার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখালেন কোহলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

বৃষ্টির কারণে একদিন দেরিতে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টস জিতে ফিল্ডিং করছে নিউজিল্যান্ড। আর কেন উইলিয়ামসনের সঙ্গে টস করতে নেমেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৩২ বছর বয়সী এই ভয়ংকর ব্যাটসম্যান সাদা পোশাকে ভারতকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়ে ফেলেছেন।

আরও আগেই কোহলি ভারতের টেস্ট ইতিহাসের সফলতম অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার তিনি ছাড়িয়ে গেলেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এতদিন ৬০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। এবার রেকর্ডটি কোহলির সম্পূর্ণ একার হয়ে গেল। ভারতের ক্রিকেটে এই দুজনের পর টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলী।

২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেড টেস্টে ধোনি চোট পাওয়ায় প্রথমবার সাদা পোশাকে অধিনায়ক হন কোহলি। সেই টেস্টে দল হারলেও কোহলি দুই ইনিংসে খেলেন ১১৫ ও ১৪১ রানের ইনিংস। একই সিরিজে বক্সিং ডে টেস্ট খেলে হুট করেই ধোনি সাদা পোশাক চিরদিনের জন্য খুলে রাখার সিদ্ধান্ত নেন। তখন কোহলিকেই পাকাপাকিভাবে টেস্ট অধিনায়ক করা হয়। নিয়মিত অধিনায়ক হিসেবেও প্রথম ইনিংসে খেলেন ১৪৭ রানের ইনিংস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102