ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দুই দলের অবস্থান দুই মেরুতে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে উঠলেও সব ম্যাচে হেরে দেশে ফিরেছে টাইগাররা। অন্যদিকে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে সরাসরি ঢাকায় এসেছে বাবরবাহিনী।

বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকার। ইনজুরির কারণে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের জায়গায় দলে এসেছেন বেশ কয়েকজন নতুন মুখ।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে আছেন তিন পেসার- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। অন্যদিকে পাকিস্তান দল মাঠে নেমেছে দলের মূল পেসার শাহিন শাহ আফ্রিদিকে ছাড়াই।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান এবং মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলী, হারিস রৌফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102