ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৪৬ বার পঠিত

প্রথম রাউন্ড পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ সোমবার বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে ২০১৬ সালে একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাত্র ৮ রানে জিতেছিলেন টাইগাররা। এবার বাংলাদেশের বড় প্রত্যাশা নেই।

সেখানে মাত্র একদিন অনুশীলনের সুযোগ মিলেছে। এ বছর মাত্র চারটি টি২০ ম্যাচ জিতেছে বাংলাদেশ।

এর মধ্যে দুটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সবশেষ নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাত্তাই পাননি সাকিবরা। লিটন দাস ও সাকিব টানা কয়েক ম্যাচে ভালো করলেও বাকিদের ব্যর্থতায় ত্রিদেশীয় সিরিজের কোনো ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। বিক্ষিপ্তভাবে পারফরম্যান্সগুলো শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102