ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টহলরত গ্রাম পুলিশকে কুপিয়ে জখম লক্ষ্মীপুরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

লক্ষ্মীপুরে ইমাম হোসেন নামে টহলরত এক গ্রাম পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের তালতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেছে।

আহত ইমাম হোসেন ওই এলাকার সেকান্তরের ছেলে ও বশিকপুর ইউনিয়নের গ্রাম পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার (৩ এপ্রিল) রাতে গ্রাম পুলিশ ইমাম হোসেন টহল শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পিছন থেকে তিন থেকে চারজন অতর্কিতে হামলা করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে স্থান ত্যাগ করেন দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে মোর্শেদ নামে এক যুবক জড়িত থাকতে পারে। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102