ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪১ বার পঠিত

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ছন্নছাড়া ব্যাটিং। ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেনরা। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তাদের সঙ্গি হলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

১৪.৫ ওভারে দলীয় ৮৩ রানে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। তার বিদায়ে একশ রান হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে টস জিতে প্রথমে ব্যাটিং নেমেই বিপাকে বাংলাদেশ।

ইনিংসের প্রথম ওভারে ইংলিশ অফ স্পিনার মঈন আলীকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে ওভারে ১০ রান আদায় করে নেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ।

দ্বিতীয় ওভারে পেস বোলার ক্রিস ওকস খরচ করেন মাত্র ৩ রান। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে পরপর দুই বলে বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন-নাঈমকে ক্যাচ তুলতে বাধ্য করেন মঈন আলী।

ইনিংসের ষষ্ঠ ওভারে ক্রিস ওকসের করা দ্বিতীয় বলে আদিল রশিদের দুর্দান্ত ক্যাচে পরিনত হন সাকিব আল হাসান। তার বিদায়ে ৫.২.ওভারে মাত্র ২৬ রানে প্রথম সারির ৩ উইকেট হারায় বাংলাদেশ দল।

এরপর আশা জাগিয়েও দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি মুশফিকুর রহিম। দলীয় ৬৩ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। মুশফিক আউট হওয়ার মাত্র ১০ রানের ব্যবধানে রানআউট হয়ে ফেরেন তরুণ ব্যাটার আফিফ হোসেন।

দলে এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। দীর্ঘ সময় ব্যাটিংয়ে থেকে হাত খুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। ১৭.১ ওভারে দলীয় ৯৮ রানে আউট হন মেহেদি হাসানও।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102