ads
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাকা গোনার কথা বলে ব্যাংক থেকে টাকা নিয়ে উধাও, অবশেষে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৫১ বার পঠিত

ব্যাংক থেকে লাখ টাকা তোলার পর মাইন উদ্দিন (৬৫) নামে একজনকে টাকাগুলো গুনতে দিয়েছিলেন গ্রাহক রাশিদা বেগম। টাকা গুনতে গুনতে ৫০০ টাকার একটি ছেঁড়া নোট পাল্টাতে বলেন। ওই নারী টাকা পাল্টাতে গেলে এই ফাঁকে টাকা নিয়ে উধাও চোর মাইন উদ্দিন। ঘটনার প্রায় দেড় মাস তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) ভোরে ওই চোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মাইন উদ্দিন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-শারমঙ্গল গ্রামের মৃত আমান উদ্দিনের ছেলে। তাকে বর্তমানে বোয়ালমারী থানায় রাখা হয়েছে।

এর আগে ২৩ জানুয়ারি দুপুরে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত অগ্রণী ব্যাংকে টাকা চুরির ঘটনাটি ঘটে।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা চুরির ঘটনায় ভুক্তভোগী গ্রাহক রাশিদা বেগম থানায় লিখিত অভিযোগ দেন। থানা পুলিশ ব্যাংকে গিয়ে সবকিছু পরিদর্শন করে। সিসিটিভির ফুটেজ দেখে।

তিনি আরও বলেন, সিসিটিভির ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরি করে নেওয়ার ঘটনায় চোর মাইন উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে হাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102