ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাকা চুরির অপবাদে শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪৭ বার পঠিত

চুয়াডাঙ্গায় টাকা চুরির অপবাদে আব্দুর রহমান (১০) নামে এক শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার সদর উপজেলার দোস্ত বাজারের ‘মায়ের দোয়া ফ্যাশন হাউজ’ নামে দোকানে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আব্দুর রহমান দোস্ত গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

নির্যাতিত আব্দুর রহমান জানায়, রবিবার দুপুরে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে মায়ের দোয়া ফ্যাশন হাউজে যায়। কিছুক্ষণ পরে দোকানের লোকজন তাকে টাকা চুরির অপবাদ দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখে এবং শারীরিক নির্যাতন করে।

দোকান মালিক আলী আহমদ বলেন, প্রায়ই দোকানে চুরির ঘটনা ঘটে। এতে তারা অতিষ্ঠ ছিল। রবিবারও দোকানে চুরির ঘটনা ঘটলে শিশুটিকে আটক করা হয়। তাকে কিছুক্ষণ বেঁধে রাখা হয়। তবে মারধর করা হয়নি।

দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে মুক্ত করে আনা হয়। একজন শিশুকে চুরির অপবাদ দিয়ে বেঁধে রাখা দুঃখজনক।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির জানান, এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102