ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাকা দিয়েও মিলল না রেহাই, আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়ালো সাবেক প্রেমিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

এক তরুণীর সঙ্গে দুই বছর প্রেম করেছেন হারুনুর রশিদ। ওই সময় কৌশলে ধারণ করে রেখেছিলেন প্রেমিকার আপত্তিকর ছবি-ভিডিও। পরবর্তীতে নানা কারণে ভেঙে যায় তাদের প্রেম। এরপর প্রেমিকার সেসব আপত্তিকর ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেন হারুন।

সাবেক প্রেমিকা সেসব ছবি ও ভিডিও মুছে ফেলার অনুরোধ করলে টাকা দাবি করেন হারুন। এরপর বিভিন্ন সময় ওই তরুণীর কাছ থেকে তিন লাখ টাকাও নিয়েছেন। তবুও প্রেমিকার আপত্তিকর ছবি-ভিডিও মোছেননি তিনি, উল্টো দিনদিন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে যাচ্ছিলেন। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

হারুনুর রশিদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার নামকান গ্রামে। বাবার নাম শাহাজাহান প্রামাণিক। সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি জানান, হারুনুর রশিদ ওই তরুণীর সঙ্গে দুই বছর প্রেমের অভিনয় করেছে। মেয়েটির দুর্বলতার সুযোগে সে আপত্তিকর ভিডিও এবং ছবি সংরক্ষণ করে রেখেছিল। নানা কারণে মানোমালিন্য হলে তাদের সম্পর্ক ভেঙে যায়।

গত ১১ জানুয়ারি মেয়েটি জানতে পারে- একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার ভিডিও এবং ছবি পরিচিতদের ম্যাসেঞ্জারে পাঠাচ্ছে হারুন। এসব মুছে ফেলার জন্য অনুরোধ করলে হারুন তিন লাখ টাকা দাবি করে। সম্মানের ভয়ে ওই তরুণী বিভিন্নভাবে টাকা ম্যানেজ করে দিলেও থামেনি হারুন। আগের মতোই ভিডিও এবং ছবি ছড়াচ্ছিল ইন্টারনেটে। দাবি করছিল আরো টাকা।

আরএমপি কমিশনার আরো জানান, এ বিষয়ে ভুক্তভোগী তরুণী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। পরে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারুনকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। হারুনের মোবাইল জব্দ করা হয়েছে। সেটি ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হবে। এতে বোঝা যাবে, এই মোবাইল দিয়ে সে আর কোনো তরুণীর সঙ্গে প্রতারণা করেছে কিনা। এছাড়া হারুনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102