ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাকা নিয়েও প্রতিবন্ধীকে দেওয়া হয়নি ভাতা কার্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (১,২ ও ৩ ওয়ার্ড) নাসিমা বেগমের স্বামী মো. রেজাউল মোল্যার নামে প্রতিবন্ধী ভাতা দেওয়ার কথা বলে শারীরিক প্রতিবন্ধী মো. নজরুল ইসলামের নিকট থেকে ৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই প্রতিবন্ধী নজরুল ইসলাম বুধবার (৩ মার্চ) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ বছর আগে মহিলা মেম্বার নাসিমা বেগমের স্বামী মো. রেজাউল মোল্যা প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার কথা বলে শারীরিক প্রতিবন্ধী রানীদোলা গ্রামের নজরুল ইসলামের নিকট থেকে ৯ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর থেকে ‘ভাতার কার্ড দেব দেব’ বলে ঘুরিয়ে আসছে।

এ ব্যাপারে মো. রেজাউল মোল্যা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি টাকা নিয়েছিলাম কার্ড দেওয়া কথা বলে। এতো দিন কার্ড দিতে পারিনি। তাই এই মাসের (মার্চ) ২৫ তারিখে টাকা ফেরত দিতে চেয়েছি।

বোয়ালমারী থানার এসআই কামরুল হোসেন বলেন, প্রতিবন্ধী ভাতা দেওয়া কথা বলে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি রেজাউল মোল্যার নামে। খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102