ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৯ বার পঠিত

বগুড়ার আদমদিঘীতে টাকা ভাগাভাগির দ্বন্দ্বে আমিনুল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নসরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম ওই গ্রামের দক্ষিণপাড়ার আবুল কাশেমের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রাখা আছে।

বগুড়ার আদমদিঘী-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত আমিনুল স্থানীয় এক সংঘবদ্ধ চক্রের সদস্য। লক্ষ্মীপুর গ্রামে শাহীনের নেতৃত্বে এই চক্রের ২০ থেকে ২৫ জন সদস্য কাজ করে। তারা সবাই স্থানীয়ভাবে জমি কেনাবেচাসহ নানারকম বিচার সালিশে তদবিরের কাজ করতেন। সম্প্রতি এক জমি কেনাবেচা নিয়ে এই চক্রের হাতে দুই লাখ টাকা আসে। টাকাগুলো তাদের দলনেতা শাহিনের কাছেই ছিল।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এই টাকা ভাগাভাগি নিয়ে বুধবার রাতে লক্ষ্মীপুর গ্রামে শেখ রাসেল ক্লাবের সামনে বৈঠক বসে। ওই মিটিংয়ে আমিনুলের সঙ্গে শাহিনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে বৈঠক শেষেই শাহিন তার সহযোগী তহিদুল, ইসলাম, আরিফ, বাবু ও মজিদসহ প্রায় ২০ থেকে ২৫ জনকে নিয়ে আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার নাজরান রউফ আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে রাত থেকেই অভিযান চলছে। ঘটনাস্থলে পরিবেশ শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়ন করা আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102