ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলের দেলদুয়ারে পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২৬ বার পঠিত

টাঙ্গাইলের দেলদুয়ারে ফরিদা আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঈদের আগের দিন শুক্রবার উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামে এ ঘটনা ঘটে।

ফরিদা দেলদুয়ার সদর ইউনিয়নের দেলদুয়ার দক্ষিণপাড়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

জানা যায়, স্ত্রীর পরকীয়ার ঘটনায় স্বামীর সঙ্গে গত ছয় মাস ধরে সম্পর্কের টানাপোড়েন চলছিল। এ সময় তিনি পিত্রালয় মঙ্গলহোড় গ্রামের মৃত ফিরোজ খানের বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন পরকীয়া প্রেমিকের সঙ্গে ভিডিওকলে দীর্ঘক্ষণ কথা বলেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দেলদুয়ার থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা জানান, বসতঘরের পেছন থেকে গলায় উড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আড়াআড়িভাবে বাঁধা একটি বাঁশের সঙ্গে ঝুলে ওই নারী আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102