ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, ঘুমন্ত নারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে পড়ে ঘুমন্ত অবস্থায় রমেছা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

তিনি উপজেলার টেপিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফজর নামাজ আদায় করে রমেছা বেগম ঘুমিয়েছিলেন। এসময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পাশের মসজিদে চলে যান। এর মধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রমেছার ঘরে ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাক চালককে আটকে করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত দাস বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে পাথরবোঝাই ট্রাকটি উল্টে ঘরের ওপর পড়ে। এতে এ ঘটনা ঘটে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102