ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলের মধুপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করনীয় শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের সহযোগিতায় মধুপুর বিএডিসি ট্রেনিং ইনস্টিটিউট কনফারেন্স হল রুমে বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কৃষিবিদ আহসানুল বাশার উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী টাঙ্গাইল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষিবিদ এ কে এম মনিরুল আলম পরিচালক, সরেজমিন উইং, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী,ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকল্প পরিচালক, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী ঢাকা, কৃষিবিদ বশির আহমেদ সরকার, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চল, উপজেলা ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, কৃষিবিদ রিয়াজুল ইসলাম, যুগ্ম পরিচালক (বিপ্রকে)বিএডিসি,মধুপুর।

এসময় উপস্হিত ছিলেন কৃষিবিদ মাহমুদুল হাসান কৃষিকর্মকর্তা মধুপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলার সহকারী ও উপসহকারী কৃষিকর্মকর্তাগন, এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী গন। অনুষ্ঠান সন্চালনা করেন শাকুরা নাম্নী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুপুর উপজেলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102