ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলের মধুপুরে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে নূতন ঘরসহ জমি হস্তান্তর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৯ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মুজিববর্ষে “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার “এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে গৃহহীন ও ভূমিহীন ২০০টি পরিবার পেল পাঁকা ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মধুপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপহার হস্তান্তর করা হয়।

সারা বাংলাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ পরিবারকে ভুমি ও একক গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ২০০টি পরিবারের মধ্যে ২ শতক করে জমি রেজিস্ট্রিকৃত কবুলিয়ত নামজারীকৃত খতিয়ান, ডিসি আরসহ ঘর প্রদান করা হয়।

মধুপুর উপজেলা পরিষদের হলরুমে রবিবার (২০জুন) সকাল ১১টায় দ্বিতীয় পর্যায়ে ২০টি পরিবারের মাঝে জমির কাগজ পত্র ও চাবি হস্তান্তর করেন যথাক্রমে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু , মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সহ মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জমি, গৃহ প্রাপ্ত পরিবারগন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102