ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে আরও ১০১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে রোগীর সংখ্যা। বর্তমান আক্রান্তের হার ৩৪.৪৭। রবিবার ২৯৩টি নমুনা পরীক্ষা করে ১০১টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ে টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত টাঙ্গাইলে ৭ হাজার ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সদরে ৩ হাজার ৪৫, নাগরপুরে ১৫৪, দেলদুয়ারে ৩১১, সখিপুরে ৩৩০, মির্জাপুর ৭৮২, বাসাইলে ১৭৭, কালিহাতীতে ৭২০, ঘাটাইলে ৪১৯, মধুপুরে ৩৪৪, ভূঞাপুরে ২৯৮, গোপালপুরে ২২৮ এবং ধনবাড়ীতে ২২৫ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া টাঙ্গাইলে এ পর্যন্ত ১০৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪২, নাগরপুরে ২, দেলদুয়ারে ৯, সখিপুরে ৪, মির্জাপুরে ১০, বাসাইলে ৫, কালিহাতীতে ১২, ঘাটাইলে ১২, মধুপুরে ৩, ভূঞাপুরে ৩, গোপালপুরে ৩ এবং ধনবাড়ীতে ৩ জন।

আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫২২ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102