ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে ইয়াবাসহ নারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

টাঙ্গাইলে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবৎ সে মধুপুরসহ বিভিন্ন থানায় মাদক সরবরাহ করে আসছিল।

শনিবার (১০ এপ্রিল) ভোরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী আদালতপাড়া থেকে তাছলিমা বেগম নামে এই নারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানাধীন বোয়ালী আদালতপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে মোছাঃ তাছলিমা বেগম (৩৬)কে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ ও সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।

জিজ্ঞাসাবাদ ধৃত আসামী জানায়, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেলার মধুপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য সরবরাহ করে আসছিল সে।

ধৃত তাছলিমা বেগম বোয়ালী আদালতপাড়ার মোঃ আলমগীর হোসেনের স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অনুমানিক ১ লাখ ৩২ হাজার টাকা।

আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102