ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে ইয়াবা দিয়ে প্রতিদ্বন্দ্বীকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। রোববার বিকেলে আসামিদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার রিমু থাই এলোমেনিয়ামের মালিক ৭ নম্বর ওয়ার্ডের আবদুল কাদিরের ছেলে হামিদুল ইসলাম (৩৮), একই ওয়ার্ডের গান্ধিনাপাড়া এলাকার শাহজাহানের ছেলে ফজলুল হক (২৮), আরজু মিয়ার ছেলে আল-মামুন (৩২) এবং মন্দিরপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (২৫)। এ ব্যাপারে সখীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

জানা যায়, রিমু থাই এলোমেনিয়ামের মালিক হামিদুল ইসলামের দোকানের তিন কর্মচারী অমৃত, জোবায়ের এবং শাহেদ তার দোকান ছেড়ে গত দু মাস পূর্বে পৌরসভার গার্লস স্কুল রোডে দুইভাই থাই অ্যালুমেনিয়াম নামের পৃথক একটি দোকান খোলেন। এতে হামিদুল বেকায়দার পড়ে যান। এরই প্রতিশোধ নিতে শনিবার রাতে অমৃতসহ ওই তিনজনকে ফাঁসাতে পরিকল্পিতভাবে দুই ভাই থাই অ্যালুমেনিয়ামের দোকানে ৫৮ পিস ইয়াবা রেখে ৯৯৯ এ ফোন দেন। পরে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই)ওসমান গণি অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার এবং অমৃত, জোবায়ের এবং শাহেদকে আটক করেন।

পরে তাদের জিঙ্গাসাবাদে তারা নির্দোষ দাবি করলে ৯৯৯ এ ফোন দেওয়া ফজলুকে আটক করলে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসে। পরে ওই রাতেই অভিযান চালিয়ে ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বীকে ফাঁসানোর দায়ে হামিদুলসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়সাল বলেন, এ ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা হয়েছে। এদের মধ্যে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102