ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে উপজেলা আ. লীগের সভাপতি গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৫ বার পঠিত

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান গাউসকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে তার নিজ বাড়ি বাসাইল দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মতিয়ার রহমান গাউস বাসাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি টিম বাসাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মতিয়ার রহমান গাউসের বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাত ১০টার দিকে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।

বাসাইল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শেখ ইসতিয়াক উদ্দিন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ওই আওয়ামী লীগ নেতা থানা হেফাজতে রয়েছে। কোন মামলায় তা‌কে গ্রেপ্তার দেখা‌নো হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আগামীকাল (রোববার) বিস্তারিত জানতে পারবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102