ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

টাঙ্গাইল জেলায় নতুন করে একদিনে সর্বোচ্চ ১৯৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় এই রোগীরা প্রাণঘাতী করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার (২৯ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৪৩৭টি নমুনা পরীক্ষা করে টাঙ্গাইল সদর উপজেলায় ৭৯ জন, ঘাটাইলে ২৬ জন, কালিহাতীতে ১৮ জন, গোপালপুরে ১৬ জন, দেলদুয়ার ও ভূঞাপুরে ১৪ জন করে, মধুপুরে আটজন, ধনবাড়ী ও মির্জাপুরে ছয়জন করে, সখীপুর ও নাগরপুর তিনজন করে আক্রান্ত হন।

জেলায় শনাক্তের হার ৪৪.১৬ শতাংশ। জেলায় মোট করোনা রোগী ৭,৩৮৭ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১০৮ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন চারজন। হাসপাতালের আইসিইউতে ছয়জন আর জেনারেল বেডে ২২ জন ভর্তি আছেন। মোট ভর্তি আছেন সারা জেলায় ৪৫৭ জন। জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৫১ জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ৬৭ জন এবং মোট সুস্থ হয়েছেন চার হাজার ৬৩৬ জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, স্বাস্থ্যবিধি না মানার ফলে গত দুই সপ্তাহ যাবত টাঙ্গাইলে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। করোনা প্রতিরোধে টাঙ্গাইল, কালিহাতী ও এলেঙ্গা পৌর এলাকায় সপ্তাহব্যাপী লকডাউনের ফলে দুইদিন কমলেও আবার আক্রান্তদের সংখ্যা বাড়ছে। করোনা প্রতিরোধে সকলে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102