ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে করোনায় কোচিং সেন্টার খুলে দিলেন জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

করোনায় সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে বিএন কোচিং সেন্টার খোলা রাখায় পরিচালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।

স্থানীয়রা জানান, সদর থানা রোডস্থ ফারুক ভিলার নীচতলায় অবস্থিত বিএন কোচিং সেন্টারে নিয়মিত শিক্ষার্থীদের কোচিং করানো হয়। খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় করোনা পরিস্থিতির মধ্যে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে কোচিং খোলা রাখায় সেন্টারের পরিচালক উপজেলার আজগানা ইউনিয়নের লতিফপুর গ্রামের মো. নাজির আহমেদকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং কোচিং বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

একই দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংও কারা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102