ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারীর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। অপরদিকে তাৎক্ষণিক গণপিটুনিতে হত্যাকারীরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন আ. ছাত্তার (৫০) এবং আসাদুল (২৮), তালেব মিয়া (৩৫)। ছাত্তার ও আসাদুল সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানায়, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সঙ্গে একই গ্রামের মাদকসেবী তালেব মিয়ার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তালেবের সঙ্গে থাকা ধারাল অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাতাড়ি কোপায়। এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপায় তালেব।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার লাশ হাসপাতালে এবং ঘাতক তালেবের লাশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102