ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিক্সার যাত্রী মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলো- অটোরিক্সার চালক ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৫০), একই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ( ২৫) ও তার এক বছরের শিশুপুত্র তাওহীদ।

নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, দুপুর ২টার দিকে খায়রুল ইসলাম তার শ্বশুরবাড়ি কালিহাতী উপজেলার হাতিয়া থেকে স্ত্রী-সন্তান নিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সাযোগে নিজ বাড়ি কদমতলী ফিরছিলেন। তারা হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত অটোরিক্সার চালক ও শিশু তাওহীদ নিহত হয়। এসময় গুরুতর আহত হয় খায়রুলের স্ত্রী তাহমিনা। পরে স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানেই চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই নবীন হোসেন জানান, ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হয়। আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনার পর মারা যায়। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102