ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত
টাঙ্গাইল

পূর্ব শত্রুতার জের ধরে টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে অফিসার ইনচার্জসহ (ওসি) অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল বাজারে ভূঞাপুর উপজেলায় নলুয়া ও কালিহাতীর উপজেলার গোহালিয়াবাড়ির গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান, পূর্ব শত্রুতার জের ধরে বিকালে নিকরাইল বাজারে উপজেলার নলুয়া গ্রাম ও পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অংশ নেয় দুগ্রামের লোকজনসহ আশপাশের হাজার হাজার জনতা। পরে দফায় দফায় দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ওসিসহ উভয়পক্ষের ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে খায়রুল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্চিত কুমার রায় জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102