ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্য মো. নজরুল ইসলাম (৫০) নিহত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) বেলা পৌঁনে ১২ টার দিকে সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুড়াটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুইজন আহত হয়েছে। নিহত নজরুল ইসলাম সদর উপজেলার মগড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য ও ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলী ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউপি সদস্য নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে টাঙ্গাইল শহর থেকে তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ইউপি সদস্য নজরুল ইসলাম ছিটকে রাস্তার পাশে গাছের সাথে আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপর মোটরসাইকেলের দুজন আহত হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102