ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াজান বাসস্ট্যান্ডের সামনের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামলপুর জেলা সদরের তুলসীপুর গ্রামের প্রাণকৃষ্ণ কর্মকারের ছেলে অটোরিকশাচালক বাবুল কর্মকার (৫০), রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২) তার ছোট ভাই মৃদুল হাসান (১৫) ও একই গ্রামের বজলুল মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাতে শেরপুর থেকে ছেড়ে আসা এসকে জননী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৫-৭৫৩) যাত্রীবিহীন বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী নিয়ে অটোরিকশাটি জামালপুর সদর উপজেলায় যাচ্ছিল। রাস্তা ফাঁকা পেয়ে বাসের বেপরোয়া গতিতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক বাবুল কর্মকার ও সাইফুল ইসলাম নিহত হন। গুরুতর অবস্থায় মৃদুল ও হাসানকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি চান মিয়া বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এদিকে ঈদের আগের দিন এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102