ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ হার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের হার। মার্চের শেষ সপ্তাহে করোনা সংক্রমণের হার দুই শতাংশ থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ শতাংশে। চিকিৎসকরা বলছেন, নিজে থেকে সচেতন না হলে করোনা বিপর্যয় ঠেকানো কঠিন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিট। করোনা সন্দেহে ভর্তি ও আক্রান্ত রোগীদের সঙ্গে অবাধে মেলামেশা করছেন স্বজনরা।

এ চিত্র জেলার সবখানে। করোনার ভয়াবহ সংক্রমণের ঝুঁকি আমলেই নিচ্ছেন না তারা। স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে দিচ্ছেন নানা অজুহাত।

স্বজন, রোগী ও বহিরাগতরা বলেন,’গেটে কেউ বাধা দেয়নি। তাই ঢুকেছি। যে অবস্থা, এখানে থাকা ঠিক না। কিন্তু পরিস্থিতির কারণে থাকতে হচ্ছে।’

করোনার ভয়াবহ বিপর্যয় এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান হাসপাতাল পরিচালকের। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন,’সরাকার নিধারিত যে নির্দেশনা, সে বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরী করতে হবে। সোস্যাল ডিসটেন্সিং মেইনটেন করতে হবে। মাস্ক পরতে হবে। এগুলো করলেই কিন্তু আমরা অনেকাংশে মুক্ত হতে পারবো।’

করোনার নতুন ধরনটির সংক্রমিত করার ক্ষমতা বেশি। সচেতন না হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলে জানান সিভিল সার্জন। টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম সাহাবুদ্দিন খান বলেন,’এবারের যে স্ট্রেইনটা সেটার সংক্রমণ করার ক্ষমতা বেশি। এ কারণে সংক্রমণের হার বেশি। যদি মানুষ সচেতন না হয় তবে এটা কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে।’

গেল তিনদিনে জেলায় ৭৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102