টাঙ্গাইলের বিদ্যুতস্পৃষ্টে খসরু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খসরু ওই এলাকার রোস্তম আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, খসরু পার্শ্ববর্তী বিল থেকে বিদ্যুতের লাইন দিয়ে পানি আনার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পরলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।