ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত
টাঙ্গাইল

হাত ভাঙার চিকিৎসা নিতে এসে ভুল চিকিৎসায় মরদেহ হয়ে বাড়ি ফিরলো তৃতীয় শ্রেণির ছাত্র শিশু সাজিদ (১০)। শনিবার সকালে উপজেলা সদরের দেওয়ান হাসপাতালে এই ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাজিদ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের সর্শিনারা গ্রামের জুয়েলের ছেলে বলে জানা গেছে। সে একই উপজেলার বিরকুসিয়া গ্রামের নানা বাড়ি থেকে লেখাপড়া করত বলে পারিবারিক সুত্র জানায়।

জানা গেছে, গত ৩রা মার্চ সাইকেল চালাতে গিয়ে সাজিদের বাম হাতের উপরের বাহুর হাড় ভেঙে যায়। এরপর ৪ঠা মার্চ তাকে মির্জাপুর দেওয়ান হাসপতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সাজিদের হাতে অপারেশন করা হয়।

সাজিদের মা সুমা বেগম জানায়, শনিবার সকালে সাজিদকে পিংকী নামের একজন নার্স একটি ইনজেকশন দেয়। কিছুক্ষন পর আরেকজন নার্স এসে আরেকটি ইনজেকশন দেয়। এর কিছুক্ষনের মধ্যেই সাজিদ আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়।

এদিকে সাজিদের মৃত্যুর পর দেওয়ান হাসপাতালের ডাক্তার নার্স ও কর্মচারীরা পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ডাক্তার নার্সদের দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসায় সাজিদের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দেওয়ান হাসপাতালের ডাক্তার সোলাইমান হোসেন মেহেদির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাজিদের অপারেশন পরবর্তী চিকিৎসার ব্যাবস্থাপত্র সঠিক ছিল। কর্তব্যরত নার্সের অদক্ষতার জন্য সঠিক নিয়মে ইনজেকশন দেওয়া হয়নি বলে এই দুর্ঘটনা ঘটেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে সাজিদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102