ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান ছাই, ২০ লাখ টাকার ক্ষ‌তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়‌টি দোকান পু‌ড়ে গে‌ছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৫ মার্চ ) সকা‌লে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দী বাজারের হাজী মা‌র্কেটে এই আগুন লাগার ঘটনা ঘ‌টে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শে‌ষে ফেরার সময় হাজী মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। কিন্তু আগুনেরে তীব্রতা বেশি থাকায় ভূঞাপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সবার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্থ একটি দোকানের মালিক ইব্রাহীম আকন্দ বলেন, মা‌র্কেটের চারটি দোকানে আমার টিভি, ফ্রিজ ও প্লাস্টিক ফার্নিচা‌রের ব‌্যবসা ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করতে পারিনি। সবমিলে তার ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

ভূঞাপুর ফায়ার স্টেশ‌নের লিডার একাব্বর আলী জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102