ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৪ বার পঠিত

টাঙ্গাইলের বাসাইলে এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। বাসাইল উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি টাঙ্গাইল পিবিআইর পুলিশ সুপার সিরাজ আমিন নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ভাটপাড়া গ্রামের স্বপন মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (১৯), আনন্দ মন্ডলের ছেলে চঞ্চল চন্দ্র মন্ডল (১৭) ও লালিত সরকারের ছেলে বিজয় সরকার (১৬)।

পুলিশ সুপার সিরাজ আমিন জানান, শিশু তিশা আক্তারের নাচ দেখে আকৃষ্ট হন প্রতিবেশী গোবিন্দ মন্ডল, চঞ্চল চন্দ্র মন্ডল ও বিজয় সরকার। এরপরই তারা তিশাকে ধর্ষণের ফাঁদ পাতা শুরু করে। এরমধ্যে তারা তিশাকে বিভিন্ন সময় নানা কায়দায় উত্যক্ত করতো। তিশা তার মা সম্পা বেগমের কাছে এ বিষয়টি খুলে বলে। কিন্তু আসামিরা বখাটে ও প্রভাবশালী হওয়ায় সম্পা তাদের তেমন কিছু বলেননি। আসামিরা তিশার মায়ের গতিবিধি অনুসরন করতেন।

পুলিশ সুপার জানান, গত ২৬ মে সকালে তিশার ভাই শুভকে নিয়ে তার মা বের হয়। এই সুযোগে আসামিরা তিশার ঘরে প্রবেশ করে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে বিষয়টি ধামাচাপা দিতে আসামিরা তিশাকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। বাড়িতে ফেরার পর তিশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিশাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তিশাকে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে তিশার মৃত্যু হয়। ওই দিনই বাসাইল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। গত ৪ জুন ময়না তদন্তের রির্পোটে ধর্ষণের আলামত পাওয়া যায়। ওই দিনই তিশার বাবা বাদী হয়ে বাসাইল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

পুলিশ সুপার সিরাজ আমিন বলেন, আসামিরা নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে বলে আশ্বাস দিয়েছেন। জবানবন্দি না দিলে আদালতে আসামিদের রিমান্ড আবেদন করা হবে।

তিশার মা সম্পা বেগম বলেন, আমার মেয়েকে যারা অমানবিকভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি দাবি করছি। যাতে পরবর্তীতে আর কোন মায়ের কোল এভাবে খালি না হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102