ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে সালিশ চলাকালীন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আব্দুল লতিফ খান নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহতের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বাসাই উপজেলার মটরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খান জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাড়ির পাশের একটি পুকুরের মাছ নিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খা এর পরিবারের সাথে প্রতিবেশী আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজের কথা কাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার বিকেলে তার বাড়িতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠক চলাকালে এক পর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এসময় পরি বেগম, আবু খাঁ, তার ছেলে পাভেল ও পারভেজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে পিটিয়ে ও গলা টিপে ধরে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102