ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের বাড়ি বাউফলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

মঙ্গলবার ভোরে টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে। বিষয়টি নিশ্চিত করেছেন নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার।

নিহত ৪ ব্যক্তি হলেন নওমালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোখলেচ আকনের ছেলে মো. রিয়াজ আকন (২৬), ৬নং ওয়ার্ডের ফোরকান মোল্লার ছেলে নজরুল মোল্লা (২৩), ৭নং ওয়ার্ডের খালেক হাওলাদারের ছেলে সোবাহান হাওলাদার (২৩) ও একই ওয়ার্ডের চাঁন মিয়া মৃধার ছেলে বাবুল মৃধা (৩৪)। তারা সবাই ঢাকার ধোলাইখাল এলাকায় মেশিনারি ট্রান্সপোর্টের শ্রমিক হিসেব কর্মরত ছিলেন।

সোমবার রাতে ট্রাকযোগে একটি প্রেস মেশিন নিয়ে বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ফ্লাইওভারের কাছে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জনের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত ওই ৪ শ্রমিকের গ্রামের বাড়িতে বর্তমানে শোকের মাতম চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102