ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে ৫ পৌরসভায় ভোটগ্রহণ শনিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

তৃতীয় ধাপে টাঙ্গাইলে ৫টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি)। পৌরসভাগুলো হচ্ছে- টাঙ্গাইল সদর, ভূঞাপুর, মির্জাপুর, মধুপুর ও সখিপুর। পৌরসভা নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ জন্য শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার এএইচ এম কামরুল হাসান জানান, আগামীকাল শনিবার ৩০ জানুয়ারি টাঙ্গাইলে মোট ৫টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে। ব্যালট পেপার ছারা অন্যান্য নির্বাচনীসামগ্রী পৌঁছে দেওয়া হলেও নির্বাচন প্রভাবমুক্ত করতে সকাল ৮টার পূর্বে নির্বাচন কেন্দ্রে ব্যালট পেপার দেওয়া হবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব-পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে বলেও জানান তিনি।

টাঙ্গাইল ৫টি পৌরসভায় মোট মেয়র পদে ১৩ জন, কাউন্সিলর পদে ২০৮ জন এবং মহিলা সংরক্ষিত পদে ৭৭ জন নির্বাচনে লড়ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102