ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ গ্রেফতার চোর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত

টাঙ্গাইলে ৯ লাখ টাকাসহ আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) টাঙ্গাইল পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

গ্রেফতার শহিদ মাঝি (৩০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুর ১২টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন টাকাগুলো ব্যাগে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। এসময় তিনি লতিতা ফার্মেসির সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে দশ লাখ টাকা চুরি যায়। এই বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ওইদিনই মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশের গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে। রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামি শহিদ মাঝিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চুরিকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও বাকি এক লাখ টাকা উদ্ধার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশ প্রধান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102