ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টানা চতুর্থবার সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাশার আল আসাদ। ৯৫ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তবে, এ নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেছে দেশটির বিরোধী দলগুলো। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। খবার বিবিসির।

বৃহস্পতিবার (২৭ মে) ফল ঘোষণার পরপরই দামেস্কের রাস্তায় নেমে আসেন বাশার আল আসাদের সমর্থকরা। রাতভর চলে বিজয় উৎসব। আসাদ আবারও ক্ষমতায় আসায় সব বাধাবিপত্তি পেরিয়ে দেশটি সামনে এগিয়ে যাবে বল মত তাদের।

তারা বলেন, এই বিজয় আমাদের। সত্যের জয় হয়েছে। আসাদই আমাদের প্রেসিডেন্ট। আসাদ বিশ্বের কাছে প্রমাণ করেছে যে, তিনিই সিরিয়ার বটবৃক্ষ। তিনিই আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সবসময় তার পাশে আছি।

এর আগে, নির্বাচনের ফল ঘোষণা করেন দেশটির পার্লামেন্টের স্পিকার। নির্বাচনে ৯৫ দশমিক এক শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন আসাদ। আর তার দুই প্রতিদ্বন্দ্বী পেয়েছেন যথাক্রমে এক দশমিক ৫ শতাংশ ও ৩ দশমিক ৩ শতাংশ ভোট।

হামমুদ সাব্বাঘ বলেন, আমি খুবই আনন্দিত এই ফল প্রকাশ করতে পেরে। হাফেজ আসাদের ছেলে বাশার আল আসাদ বিপুল ভোটে আবারও নির্বাচিত হয়েছেন। তিনি আমাদের গর্ব ও অহংকার।

এদিকে, নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে দেশটির বিদ্রোহীরা। আসাদ বিরোধী বিক্ষোভ হয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে। আর এ নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেছেন দেশটির নির্বাসিত বিরোধী নেতারা। এছাড়া সিরিয়ার এ নির্বাচনকে অবৈধ হিসেবে উল্লেখ করেছে ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

গেল বুধবার (২৬ মে) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনটি হয়েছে মূলত সরকারি নিয়ন্ত্রিত এলাকায়। এছাড়া বিদেশে সিরীয় কিছু দূতাবাসে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এর আগে ২০১৪ সালে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা বর্জন করেছিল বিরোধীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102