ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে ঘরের মাঠে চেলসির কাছে ১-০ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল।
অ্যানফিল্ডে এ নিয়ে টানা ৫ হার তাদের। ক্লাব প্রতিষ্ঠিত হবার পর ১২৯ বছরের ইতিহাসে এই প্রথম অ্যানফিল্ডে টানা পাঁচ ম্যাচ হারের লজ্জায় ডুবল অলরেডরা।
অ্যাওয়ে ম্যাচের শুরুতেই লিডে যাওয়ার সম্ভাবনা জাগায় চেলসি। তবে তিমো ভের্নারের গোল ভিএআরে বাতিল হওয়ায় এ যাত্রায় রক্ষা পায় লিভারপুল। কিন্তু বেশিক্ষণ ডিফেন্স করে রাখতে পারেনি অলরেডরা।
এনগুলু কান্তের এসিস্টে ৪২তম মিনিটে গোল করেন ম্যাসন মাউন্ট। এরপর সেকেন্ড হাফেও আর ঘুরে দাড়াতে পারেনি লিভারপুল। এই জয়ে টমাস টুখেলের অধীনে লিগে টানা ৮ ম্যাচে অপরাজিত ব্লুরা।
অন্যদিকে, পাঁচ ম্যাচে চার হারের তিক্ত স্বাদ পেল ইয়ুর্গেস ক্লপের শিষ্যরা। ম্যাচ জিতে এভারটনকে সরিয়ে টেবিলের চারে উঠে এল চেলসি। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। অন্যদিকে লিভারপুলের পজিশন এখন সাত।