ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টানা বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল তলিয়ে গেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৫ বার পঠিত

তিনদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে সাতক্ষীরা পৌরসভার বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। ভেসে গেছে জমির ফসল, আমন ক্ষেত, মাছের ঘের ও পুকুর।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের নিম্নাঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি উঠেছে। বৃষ্টির কারণে নিম্নআয়ের মানুষেরা চরম দুর্ভোগে রয়েছেন।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর কাজীপাড়ার বাসিন্দা করিম উদ্দিন জাগো নিউজকে বলেন, টানা বৃষ্টি কারণে বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। বাড়ির উঠানে এখন হাঁটু পানি। বাড়ি থেকে বের হতে পারছি না। পানি বের হওয়ার কোনো পথও নেই। এখন পর্যন্ত জনপ্রতিনিধিরা আমাদের খোঁজ নেননি।

একই এলাকার বাসিন্দা কাজী বাবু বলেন, ড্রেন দিয়ে পানি সরে না। উল্টো ড্রেনের পানি বাড়িঘরে প্রবেশ করছে। কোটি টাকা ব্যয়ে খাল খনন করা হলেও সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রাণসায়ের খাল দিয়ে পানি সরে না।

শহরতলীর মাছখোল এলাকার বাসিন্দা সাকিবুল ইসলাম বলেন, কিছুদিন আগে টানা বৃষ্টিতে পুরো এলাকার সব বাড়িঘরে পানি উঠেছিল। পরে পানি একটু কমলেও গত তিনদিনের টানা বৃষ্টিতে ফের পানি জমেছে। বাড়ির উঠান, ফলের বাগান সব এখন পানিতে তলিয়ে আছে। আমাদের পাকা রাস্তার ওপরেও এখন হাঁটু পানি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, নিম্নচাপের প্রভাবে সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে বুধবার (২০ অক্টোবর) বিকেল পর্যন্ত সাতক্ষীরায় ১০০ মিলিমিটারে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102