ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টানা ১৯ ম্যাচে অপরাজিত মেসিরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

কোপা আমেরিকার চলতি আসরে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। বুধবারের সকালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিল।

কোপার দ্বিতীয় সেমিফাইনালে বুধবার এস্তাদিয়ো ন্যাসিওনাল দে ব্রাসিলিয়ায় নির্ধারিত সময় পর্যন্ত খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। আসলে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে আলবিসেলেস্তেদের ফাইনালে তোলার মূল নায়ক এই গোলরক্ষক।

দারুণ ফর্মে রয়েছে মেসির দল। আর্জেন্টিনার এই দুর্দান্ত ফর্ম চলছে গত দুই বছর ধরে। এই সময়ে ১৯ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা, একবারও দেখেনি হারের মুখ।

২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের পর থেকে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। স্কালোনির অধীনে শেষ ১৯ ম্যাচের ১২টিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, ড্র করেছে বাকি সাতটিতে।

এই দুই বছরে তারা হারিয়েছে ব্রাজিলকেও। ২০১৯ সালের শেষের দিকে ব্রাজিলকে হারিয়ে সুপার ক্লাসিকো জিতেছে মেসিরা। ২০১৯ সালের ৩ জুলাই কোপার সেমিফাইনালে বির্তকিত হারটিই আর্জেন্টিনার সর্বশেষ পরাজয়।

এই দুই বছরে ব্রাজিলকে হারানোর পাশাপাশি হারিয়েছে উরুগুয়ের মতো দলকেও। খেলেছে জার্মানির বিপক্ষেও। তবু অপরাজিত মেসিরা। কোপা আমেরিকায় সামনের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে জয়ের সংখ্যাটা বাড়ানোর সুযোগ রয়েছে তাদের সামনে। টানা ২০ ম্যাচে অপরাজিত থাকলে তো হয়ে যাবে কোপার চ্যাম্পিয়নও!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102