ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ৮ জন অজ্ঞান!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত
গাইবান্ধা

গাইবান্ধায় টিউবওয়েলের পানি পান করে অজ্ঞান হয়ে পড়েছেন একই পরিবারের আটজন। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মারুফা আক্তার জানান, তারা প্রত্যেকে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।

প্রতিবেশী ও স্বজনরা জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে খাওয়ার পর ধনপতি অসুস্থ হয়ে পড়েন। পরে তার স্ত্রী, মেয়ে, ছেলে ও তার ভাইয়ের পরিবারের মোট আট সদস্য একইভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ও স্বজনরা অসুস্থদের জেলা হাসপাতালে ভর্তি করেন।

ধারণা করা হচ্ছে, সকালে অজ্ঞাতপরিচয় এক নারী ওই বাড়িতে গিয়েছিলেন। বাড়ির সবার অজান্তে ওই নারী টিউবওয়েলে চেতনানাশক জাতীয় কোনো দ্রব্য দিয়ে থাকতে পারেন। যেখান থেকে তারা অসুস্থ হয়ে পড়েন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102