ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকটক ভিডিও করা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৫ বার পঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মোবাইলে টিকটক ভিডিও বানানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল আলম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছাতক সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় শহরের ভাসখালা ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সাইফুল উপজেলার মুক্তিরগাঁও গ্রামের মৃত চমক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতক সুরমা সেতুতে দুই তরুণী বেড়াতে আসে। তখন দুই যুবক টিকটক ভিডিও করে এবং মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করে। এ সময় তাদের বাধা দেয় ভাসখালা গ্রামের আহাদ মিয়ার ছেলে রাজ্জাক, আহমদ আলীর ছেলে মান্নাসহ তাদের সহযোগীরা।

এ সময় মুক্তিরগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে মামুনের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করা হয়। এ নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়লে সাইফুল আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

প্রায় ৪ ঘণ্টাব্যাপী দফায় দফায় হওয়া সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলাকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সংঘর্ষকারীরা গোলচত্বর এলাকায় বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করেছে। এ সময় একটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক জানান, টিকটক ভিডিও বানানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102