ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকটক ভিডিও পছন্দ না হওয়ায় প্রাক্তন স্ত্রীকে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪০ বার পঠিত

প্রাক্তন স্ত্রীর টিকটক ভিডিও দেখে মেনে নিতে পারেননি রক্ষণশীল স্বামী। তাই ৭০০ কিলোমিটার গাড়ি চালিয়ে এসে তাকে গুলি করে খুন করলেন আমেরিকার বাসিন্দা এক পাকিস্তানি ব্যক্তি। এরপর আত্মহত্যা করেন রাহিল আহমদ নামে ওই ব্যক্তি। মৃতার নাম সানিয়া খান (২৯)। তিনিও পাকিস্তানের নাগরিক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত সপ্তাহে আমেরিকার লিওনিসে ঘটেছে। তাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে টিকটকে ভিডিও পোস্ট করায় ক্ষেপে যান রাহিল, গুলি করে হত্যা করেন সানিয়াকে। পরে নিজেও আত্মহত্যা করেন।

সানিয়া ছিলেন আধুনিকা। ফ্যাশনদুরস্ত পোশাক পরতেন, নিয়মিত টিকটক ভিডিও করতেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতেন সবসময়। এছাড়াও পেশাদার ফটোগ্রাফার ছিলেন তিনি। এর ঠিক বিপরীত চরিত্রের পেশায় ব্যবসায়ী ছিলেন রাহিল। বিয়ে করলেও এক বছরও টিকেনি তাদের সম্পর্ক। চলতি বছরের মে মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

সানিয়ার চলনবলন নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল রাহিলের। বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও সানিয়াকে শাস্তি দেবে বলে ঠিক করেছিল রাহিল। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সানিয়াকে খুনের ছক কষছিল সে। মাঝেও একবার প্রাক্তন স্ত্রীর উপর হামলা করে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এবার আর তা হয়নি।

পাকিস্তানি সমাজের রক্ষণশীলতা নিয়ে সমালোচনা করে টিকটকে একটি পোস্ট করেন সানিয়া। তিনি বলেন, একজন দক্ষিণ এশীয় মহিলার বিবাহবিচ্ছেদ হলে গোটা জীবনটাই যেন ব্যর্থ হয়ে যায়! নিজের সমাজের লোকেরাই লেবেল সেঁটে দেয় আপনার উপরে। মানসিক সমর্থন মেলে না কারও কাছ থেকে। একজনের সঙ্গে জোর করে থাকতে বলা হয়, এই জন্য যে লোকে কী বলবে! মেয়েদের জন্য সেই সম্পর্ক থেকে সরে আসা কঠিন হয়ে ওঠে, যা তার শুরু করাই উচিত হয়নি।

এছাড়াও নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে অনেক ভিডিও পোস্ট করেন সানিয়া। সানিয়ার এইসব টিকটক ভিডিও দেখে মাথায় আগুন জ্বলে ওঠে রাহিলের। সে ৭০০ কিলোমিটার গাড়ি চালিয়ে লিওনিসে প্রাক্তন স্ত্রীর বাড়িতে ঢোকে। জানা যায়, রাহিল যখন সানিয়ার বাড়িতে ঢোকে তখন কাছাকাছি পুলিশ ছিল। তারাই বাড়ির ভেতর থেকে পরপর দু’টি গুলির শব্দ পান। প্রথমে সানিয়াকে গুলি করে খুন করার পর নিজেও আত্মঘাতী হন রাহিল। পুলিশের বক্তব্য, রাহিলের ধারণা ছিল, সানিয়ার আধুনিক জীবনই তাদের বিচ্ছেদের কারণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102