ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকটক ভিডিও বানাতে গিয়ে গুরুতর আহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

ফেনীতে গানের ভিডিও প্ল্যাটফর্ম ও সামাজিক নেটওয়ার্ক টিকটকের ভিডিও তৈরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই যুবক। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোহাম্মদ মহিউল (২১) দাগনভূঞা উপজেলার সেকান্দর পুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও মোহাম্মদ ফায়েল (২১) সিন্দুরপুর এলাকার আবদুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিকটকের ভিডিও নিয়ে কাজ করে আসছিল মহিউল ও ফায়েল। মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় তারা টিকটক ভিডিও তৈরি করতে একটি মোটরসাইকেলের দ্রুত গতির স্যুট নিচ্ছিল। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজনই ছিটকে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করান।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর জখম অবস্থায় মহিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ফায়েলের চিকিৎসা তাদের তত্ত্বাবধানেই চলছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, টিকটক ভিডিও বানাতে গিয়ে দুই যুবক আহত হয়েছেন বলে স্থানীয়দের থেকে তিনি জেনেছেন। তবে এ বিষয়ে এখনও কেউ কোন ধরনের অভিযোগ করেনি বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102