ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকটক মাতাচ্ছেন চিত্রনায়িকা ববি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৫১ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর ফাঁকেই সময় দেন টিকটকে।

বিনোদনের ডিজিটাল এই প্ল্যাটফর্মে দর্শকদের নিজের রূপ ও শরীরের আবেদনে মাতিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।
টিকটক অ্যাকাউন্টে ৩ লাখ ১৭ হাজারের বেশি অনুসারী রয়েছে ‘বিজলী’ সিনেমার নায়িকার। তার শেয়ার করা ভিডিওগুলোর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। এ থেকেই বোঝা যায়, টিকটকে এই তারকার জনপ্রিয়তা কতোটা।

বৃহস্পতিবার (১০ মার্চ) টিকটকে নতুন একটি ভিডিও শেয়ার করেন ববি। ভিডিওতে দেখা যায়, তার পরনে ছিল কেবল একটি গোলাপি রঙের ব্লাউজ, নীল রঙের পেটিকোট আর চোখে সানগ্লাস। এমন আবেদনময়ী রূপেই কোমর দুলিয়েছেন এই অভিনেত্রী। যা মূহূর্তেই টিকটকে ভাইরাল ভিডিওতে পরিণত হয়।

প্রায়শই নজরকাড়া এমন আবেদনময়ী রূপে টিকটকে ভিডিও শেয়ার করেন ববি। যেখানে, কখনো স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি, কখনো টপসে আবার কখনো ঝলমলে গাউনে দেখা যায় তাকে।

ববি বর্তমানে ‘পাপ’ নামের একটি সিনেমায় কাজ করছেন। সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে ববির বিপরীতে রয়েছে জিয়াউল রোশান। এর আগে ২০১৯ সালে এই জুটিকে ‘বেপরোয়া’ সিনেমায় দেখা গিয়েছিল। এ ছাড়া নির্মাতা রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমার কাজ শেষ করছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102