ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকাগ্রহীতার সংখ্যা ৩১ লাখ ছাড়াল, পার্শ্বপ্রতিক্রিয়া ৭৩৩ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে রোববার পর্যন্ত ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এ পর্যন্ত টিকাগ্রহণ করেছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ ও নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৭৩৩ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৫ হাজার ৭৫২জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭৫হাজার ১৫৫ ও নারী ৫০ হাজার ৫৯৭ জন। এ সময়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ২২ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারী ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকায় ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, ময়মনসিংহে এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রামে ছয় লাখ ৮১ হাজার ১০৩ জন, রাজশাহীতে তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুরে দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনায় তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশালে এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৯২ হাজার ৯১ জন টিকা নেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৭৩৩ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮৭৯ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৫৭ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৪৫৬ জন, বরিশাল বিভাগে ৫ হাজার ৩২১ জন এবং সিলেট বিভাগে ৫ হাজার ৩২ জন টিকা নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102