ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকার দ্বিতীয় ডোজ নিলেন আইসিটি প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকাল ৯ টায বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে তিনি এ টিকা নেন। আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

২৮ জানুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন প্রতিমন্ত্রী পলক।

উল্লেখ্য, আজ থেকে সারা দেশে একযোগে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দিনে এই ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। একই সঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলবে।

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের এসএমএস করা হচ্ছে গতকাল থেকে। প্রথম ডোজ নেওয়া কেউ যদি এসএমএস নাও পান তিনিও টিকা নিতে পারবেন। তিনি যে তারিখে প্রথম ডোজ নিয়েছিলেন, সেই তারিখ থেকে দুই মাস পর টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের ডাকা হয়েছে আজকে। এদিন দ্বিতীয় ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। গত ২৭ ও ২৮ জানুয়ারি উদ্বোধনী কার্যক্রমের আওতায় কয়েকজনকে টিকা দেওয়া হয়। তাদের অনেকে গত চার-পাঁচ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্য কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রে বৃহস্পতিবার আটটি বুথে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাতটি বুথে দ্বিতীয় ডোজের টিকা এবং একটি বুথে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে।

গত ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে বুধবার পর্যন্ত দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ ও নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন মোট ৯৩৯ জন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102