করোনাভাইরাসের টিকা না নিয়ে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, অন্তত এক ডোজ টিকা নিয়ে শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি এ কথা জানান।