যেসব দেশের করোনা ভ্যাকসিন তৈরির সক্ষমতা নেই তাদের সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফররত দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত জন কেরি এ কথা বলেছেন।
শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে, তিনি বলেন, করোনা মহামারী ও জলবায়ু সংকট কোনো দেশের একার পক্ষে মোকাবিলা সম্ভব নয়। সবাইকে একসাথে কাজ করতে হবে।
এছাড়া রোহিঙ্গা সমস্যা নিয়ে জন কেরি বলেন, এই সংকট সমাধানও বাংলাদেশের একার দায়িত্ব নয়।
এরআগ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন তিনি। আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে জন কেরির এই সফর।